Header Ads Widget

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

 





রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মোঃ আতিকুর রহমান মোজাহিদ। সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব তানজিলা তাসনিম।


 

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর মডেল প্রদর্শন করেন। নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী করে গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামসহ জাতীয়তাবাদী দল বিএনপি, এনসিপি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে তরুণদের উৎসাহিত করতে প্রতিবছরের ন্যায় এবারও এ মেলার আয়োজন করা হয়েছে। মেলাকে ঘিরে উপজেলার শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Post a Comment

0 Comments