Header Ads Widget

রাজারহাটে অদম্য গ্রন্থাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

 



কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের রনজিতেশ্বর গ্রামে ২৬শে ফেব্রুয়ারী বিকেল ৩.০০ঘটিকায়, ঐতিহ্য জ্ঞানচর্চার এক নতুন দ্বার উন্মোচিত হলোঅদম্য গ্রন্থাগার সাংস্কৃতিক কেন্দ্র’-এর উদ্বোধনের মাধ্যমে। এটি শিক্ষার্থী, গবেষক সংস্কৃতিপ্রেমীদের জন্য একটি অনন্য মিলনস্থল হিসেবে গড়ে উঠেছে।

মো: আল ইমরান উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহ: হুমায়ুন কবির উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, কুড়িগ্রাম। যিনি এই উদ্যোগকে যুগান্তকারী উল্লেখ করে বলেন, এই গ্রন্থাগার সাংস্কৃতিক কেন্দ্র আগামী প্রজন্মের জন্য একটি আলোকবর্তিকা হয়ে থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো: আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো: মশিউর রহমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজারহাট ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীরা।


 

এই কেন্দ্রে রয়েছে হাজারেরও বেশি বই, পাঠচক্রের আয়োজন, গবেষণার সুযোগ এবং সাংস্কৃতিক কর্মশালার ব্যবস্থা। এটি শুধু জ্ঞান আহরণের ক্ষেত্র নয়, বরং সৃজনশীল বিকাশেরও এক উৎকৃষ্ট স্থান।

উক্ত সংগঠনের সভাপতি মো: মনিরুজ্জামান মুবিন ও সাকিফুজ্জামান সাকিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উদ্যোক্তারা জানান, ভবিষ্যতে এখানে নিয়মিত সাহিত্যসভা, নাট্যচর্চা সৃজনশীল লেখালেখির কর্মশালার আয়োজন করা হবে। এলাকার শিক্ষার্থী সংস্কৃতিকর্মীরা

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বলেন, এটি নতুন প্রজন্মের মননশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধরনের উদ্যোগ আগামী দিনে আরও প্রসারিত হবে এবং শিক্ষা সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

 

Post a Comment

0 Comments