Header Ads Widget

কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 




পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জেলা যুবদল। সংগঠনটির উদ্যোগে রোববার (১৫ এপ্রিল) বিকেলে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বেরীবাঁধ এবং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট স্পার বাঁধ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে প্রায় শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

জেলা যুবদলের নেতারা বলেন, দেশব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় কুড়িগ্রাম জেলার ৭৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় পর্যায়ক্রমে প্রায় ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা। কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রশিদ, রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস প্রেসক্লাব রাজারহাট, সদস্য সচিব নয়ন মিয়া, উপজেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ উপজেলা ছাত্রদল, বিদ্যানন্দ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদুল হক ও সদস্য সচিব আমিনুর ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মাধ্যমে পর্যায়ক্রমে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Post a Comment

0 Comments